× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি 

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
লাইটার জাহাজডুবি 

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় ৮০০ মেট্রিকটন ক্লিংকারবোঝাই এমভি আনমোনা-২ নামক একটি লাইটাট জাহাজ ডুবোচরে আটকে কাত হয়ে ডুবে গেছে। এসময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে লাইটারের ১১ নাবিক। লাইটার জাহাজডুবি

রোববার (১৫ অক্টোবর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত  বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান ব্রাদাস নামক শিপ থেকে ৮০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে মোংলা শিল্পাঞ্চলের দিকে যাচ্ছিল এমভি আনমেনা-২ নামক লাইটারটি। পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় আসলে রোববার রাত ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়। এসময় দ্রুত সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১১ নাবিক। লাইটার ডুবির ঘটনায় মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ শ্রমিক নেতা।

খবর পেয়ে রাতেই স্থানীয় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোংলা-রামপাল সার্কের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার কার্গো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২৬৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়ে বামিজ্যিক জাহাজ এমভি জাহান ব্রাদাস।


এ ক্যটাগরির আরো খবর..