× Banner
সর্বশেষ
প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

    সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে শামা ওবায়েদের ত্রান বিতরণ  

Dutta
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
saltha

ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে  ঘূর্ণিঝড়ে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনি সোমবার বিকালে  ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত সালথার সোনাতুন্দী গ্রামে আসেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরন করেন।
ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠসিক সম্পাদক শওকত আলী শরীফ,  সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আজাদ, সহ সভাপতি মজিবর রহমান চেয়ারম্যান, সহ সভাপতি শাহিন মাতুব্বর, ,সহ সভাপতি ডাঃ এজাজ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, নগরকান্দা পৌর বিএনপি নেতা ফখরুজ্জামান ফকো, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু,রমিজুল মোল্লা,স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মাতুব্বর, মামুন হোসেন, সুমন মাতুব্বর,  ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ অক্টোম্বর  ফরিদপুরের সালথায় ভারি বর্ষণের মধ্যে মাত্র তিন মিনিটের আকস্মিক ঝড়ে অন্তত ২৫টি বসতঘর বিধ্বস্ত হয়েছিলো। এরমধ্যে এক বিধবা নারীর বসতঘরের ওপর বিশাল গাছ পড়ে ঘরটি মাটির সাথে মিশে গেছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিড়ে অন্ধকার হয়ে গেছে পুরো একটি গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ভয়াবহ ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।


এ ক্যটাগরির আরো খবর..