× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

মাদারীপুর প্রতিনিধি

মানুষের অধিকারের বিপক্ষে যারা লড়বে তাদের বিরুদ্ধেই আন্দোলন -বাহাউদ্দিন নাছিম

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
nasim

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের মানুষের অধিকারের বিপক্ষে যারা লড়বে তাদের বিরুদ্ধেই আন্দোলন। যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাঁধা দিবে সন্ত্রাস করবে, দেশের মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগ সেই সন্ত্রাসীদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আরেক ধাপ এগিয়ে যাবে, আগামীতে স্মার্ট বাংলাদেশের মধ্য দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশে পরিনত হবে। এই সোনার বাংলাদেশ বিনির্মানে যারা বাঁধা দিবে তাদের প্রতিহত করবে দেশের জনগণ।
মাদারীপুর-০৩ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে, বাংলাদেশ তার নেতৃত্বেই এগিয়ে চলবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তণ শেখ হাসিনার মাধ্যমেই হয়, দেশের মানুষ তার হাতেই নিরাপদ মনে করে। যারা জাতির পিতার হত্যাকারী, যারা খুন করেছে বঙ্গবন্ধুকে তাদের বিরুদ্ধে স্বোচ্ছার হবার আহবান জানান তিনি।
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..