× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত, ৫জন হাসপাতালে ভর্তি

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
agailjhara

বরিশালের আগৈলঝাড়ায় দুই পক্ষের হামলা-সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। আহদের মধ্যে পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বাকাল গ্রামের আলমগীর ফকিরের খড়ের গাদা থেকে খড় খেতে যায় হেমায়েত ফকিরের গরু। এনিয়ে বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় আবু বক্কর ছিদ্দিক ও আলমগীর ফকিরকে মারধর করে শাহিন ফকিরের নেতৃত্বে কয়েকজনে।

ওই ঘটনা নিয়ে পুনরাবৃত্তি করে রাত ১০টায় দিকে বাকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহিনের নেতৃত্বে একটি দল হামলা চালিয়ে আনিচ ফকির, রাশিদা বেগম, অনামিকা আক্তার, হেমায়েত ফকির ও রোকন ফকির আহত হয়। আহতদরে মধ্যে উভয় পক্ষের আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে নুর-আলম ফকির বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে করলে এসআই তরিকুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আশ^াস প্রদান করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..