× Banner
সর্বশেষ

কূটনৈতিক রিপোর্টার

টানা দরপতনে পুঁজি হারিয়ে শেয়ারবাজার ছেড়েছেন লাখ লাখ বিনিয়োগকারী

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
https://thenewse.com/wp-content/uploads/share-market.jpg

টানা দরপতনে পুঁজি হারিয়ে শেয়ারবাজার ছেড়েছেন লাখ লাখ বিনিয়োগকারী। লেনদেন কমায় বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো পড়েছে লোকসানে। নতুন কোম্পানির পুঁজি সংগ্রহের পথও সংকুচিত হয়ে গেছে। ফলে ১৯৯৬ ও ২০১০ সালের ধসে সৃষ্ট সংকটকালের পর, গত ১৩ বছরের মধ্যে এখন সবচেয়ে নাজুক দশা পুঁজিবাজারের। দিন যতই যাচ্ছে লোকসানের পাল্লা ততই ভারী হচ্ছে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার মুখের কথায় ফুলঝুঁড়ি থাকলেও বাস্তবে বাজারে উল্টো চিত্র।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের বর্তমান দুরবস্থার প্রধান কারণ বিনিয়োগকারীদের আস্থাহীনতা। আর এই অবস্থা সৃষ্টি হয়েছে সুশাসন, প্রয়োজনীয় নজরদারি ও অপরাধীর যথাযথ শাস্তির অভাবে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এমনটি হতো না বলে মনে করছেন বিশ্লেষকরা। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বাজারে গতি আনতে এসব ছিল সবচেয়ে কার্যকর উপায়। তবে উল্টো মানহীন কোম্পানির আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) এনে বাজারকে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

গত ৭ অক্টোবর একটি জাতীয় দৈনিকে খবর ছাপা হয়েছে যে, ‘আসছে মার্কিনি ঝড়’। আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশের ওপর দিয়ে এক বিপজ্জনক অর্থনৈতিক ঘূর্ণিবার্তার ঝাপটা আসার লক্ষণ দেখা দিয়েছে। এই ঝাপটা আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা অর্থনৈতিক মহল থেকে।

এ ব্যাপারে পাশ্চাত্যের অর্থনৈতিক মোড়লরা এখন কোমর বেঁধে নেমে পড়েছে। এমন অনুমাননির্ভর খবরে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় দরপতন হয়েছে। ক্রেতাশূন্য পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৪ দশমিক ৪৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এ দিন ১৩৪টি কোম্পানির শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড এবং বন্ডের দাম কমার বিপরীতে বেড়েছে মাত্র ১৪টি কোম্পানির। অপরিবর্তিত ছিল ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


এ ক্যটাগরির আরো খবর..