× Banner
সর্বশেষ
মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক লক্ষ্মীপুরে বাগানের নিচে গোপন বাংকার, চলত মাদকের রমরমা কারবার কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

মধুখালী প্রতিনিধি

সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে নবীন বরন অনুষ্ঠান

Dutta
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
modhukhali

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী সরকারি বীরশ্রষ্ঠ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদার হোসেন সঠিক ভাবে পড়ালেখা করে ভাল মানুষ হতে হবে উল্লেখ করে কলেজের নবীন-বরণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের স্বপ্ন দেখাবো, বাস্তবায়ন করবা তোমরা। আর এর পিছনে সার্বিক সহযোগিতা করবে পিতা-মাতা ও অভিভাবকরা। অভিভাবকদের সহযোগিতা বেশি প্রয়োজন। তিনি আরও বলেন, সুশিক্ষা গ্রহণ করে একজন ভালো মানুষের মত মানুষ হতে হবে।

৮ অক্টোবর রবিবার কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ ছাত্র-ছাত্রী মিলনায়তনে কলেজ কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের ওরিয়েন্টেশন ও নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদার হোসেন এসব কথা বলেন। উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আহবায়ক বাংলা বিভাগের প্রভাষক হাফিজুর রহমান ও কলেজের আয়োজনে কলেজের একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থীদের সম্পর্কে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মির্জা গোলাম ফারুক, ইংরেজী বিভাগের প্রভাষক কাজী আমিনুল ইসলাম, ইসলামী স্টাডিজ বিভাগের প্রভাষক কলিমুল্লাহ, কৃষিশিক্ষা বিভাগের আ,খ.ম. মহিউদ্দিন, অর্থনীতে বিভাগের এনামূল হক শিকদার, ব্যবস্থাপনা বিভাগের সেলিনা বেগম, বাংলা বিভাগের প্রভাষক হাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক তরিকুল ইসলাম প্রমুখ।

কলেজের নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তন্ময় ইসলাম , অনিক মিয়া, আর দ্বিতীয় বর্ষের মধ্যে বক্তব্য রাখেন লিটন হোসেন প্রমুখ। কলেজের নবীন শিক্ষার্থীদের নিয়ে কলেজের প্রভাষক তাপস কুমার সাহা’র সঞ্চালনায় কলেজে ওরিয়েন্টেশন ও নবীন বরন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে কলেজের আরো প্রভাষক সহ বিশেষ অতিথি কাদিরদী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা ও ডুমাইন ইউনিয়নের সমাজসেবক আবুল কালাম বরফ সহ অত্র কলেজের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কলেজের প্রভাষকবৃন্দদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরে কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রী নবীন একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রী কে ফুল দিয়ে বরণ করে নেন।

শেষে অনুষ্টানের সভাপতি ও কলেজের প্রফেসর অধ্যক্ষ দিদার হোসেন সবার বক্তব্য শুনে নতুন একাদশ ও দ্বাদশ শ্রেনীর সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্যের মধ্য দিয়ে বলেন ক্লাসে কোন প্রকার টাচ মোবাইল আনা যাবে না, নিয়মিত ক্লাস করতে হবে , কোন ছাত্র-ছাত্রী ইভটিজিং এ জড়িত হতে পারবে না , লেখাপড়ার পাশাপাশি পিতা মাতার সেবা করতে হবে এবং এই কলেজ থেকে শিক্ষার আলো নিয়ে মানুষের মত মানুষ হতে হবে । সকল ছাত্র-ছাত্রীর উপর এই আশা ব্যক্ত করে কলেজের ওরিয়েন্টেশন ও নবীন বরন অনুষ্ঠান সমাপ্ত করেন। ।


এ ক্যটাগরির আরো খবর..