× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

শহীদ নূর আলী ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ নূর আলী ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা মানবিক শাখার ২৬তম ব্যাচ এবং বিএমটি শাখার ১১তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের হল রুমে নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত কলেজের সভাপতি ইসরাত জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস,অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু নবাগত ছাত্রী অর্পিতা দাস ,নবাগত ছাত্র মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যত্র তত্র শিক্ষার কোন মূল্য নেই, তাই তোমাদের ভালো করে লেখা পড়া করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ এখন ডিজিটাল বাংলাদেশ। এখন সব কিছু ডিজিটাল। তোমাদের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তোমাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..