× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

ডেস্ক

চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির

চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম। ১৮ দিনের ব্যবধানে আবারও ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে চলতি মাসেই দুই দফায় ১২ কেজির এলপিজির দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা। জীবনযাত্রার ব্যয় বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

রাজধানীর বড় একটি অংশের বাসিন্দা রান্নার কাজে এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। এরই মধ্যে ১৮ দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বিইআরসি।

এর আগে চলতি মাসের ২ তারিখে ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। অল্প সময়ের মধ্যে মোট ৫৯৯ টাকা দাম বাড়ায় চাপ বেড়েছে সাধারণ মানুষের ওপর।

ভোক্তারা বলছেন, আগে যেখানে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় গ্যাস পাওয়া যেত, এখন তা বেড়ে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায় দাঁড়িয়েছে। এতে রান্না করতেই কষ্ট হচ্ছে।

গ্যাস বিক্রেতারাও বলছেন, নতুন দামের প্রভাব বেচাকেনায় পড়বে। একজন বিক্রেতা জানান, আমাদের অবস্থা খুব খারাপ। দোকান ভাড়াও ঠিকমতো দেয়া যাচ্ছে না। নতুন করে দাম বাড়ায় গ্যাস বিক্রি কমে যাবে, কারণ মানুষ বেশি দামে কিনতে পারবে না। এতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৯ টাকা ৭৩ পয়সা বাড়ানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..