× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

গাংনীর ৯ টি ইউনিয়নে ৪টি আওয়ামীলীগ ৪ টি বিএনপি ও ১ টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ  গাংনী উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটিতে বাংলাদেশ আওয়ামীলীগ, চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও একটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয় অর্জন করেছে।

শনিবার অনুষ্ঠিত গাংনী উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাথুলি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমান রানা আবারো নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিহাব উদ্দীন, তেঁতুলবাড়িয়া ইউনিয়নে বিএনপির জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের আব্দুল্লাহ আল মামুন, কাজীপুর ইউনিয়নে বিএনপির রাহাতুল্ল্যা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের (স্বতন্ত্র প্রার্থী) আলম হুসাইন, বামুন্দী ইউনিয়নে আওয়ামীলীগের শহিদুল ইসলাম বিশ্বাস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির আমিরুল ইসলাম। মটমুড়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সোহেল আহমেদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির হামিদুল হক, ষোলটাকা ইউনিয়নে বিএনপির মনোনীত মনিরুজ্জামান মনি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আয়ূব আলী। সাহারবাটি ইউনিয়নে আওয়ামীলীগের গোলাম ফারুক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বাশিরুল আজিজ হাসান।

ধানখোলা ইউনিয়নে বিএনপির আখেরুজ্জামান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের আব্দুর রাজ্জাক। রাইপুর ইউনিয়নে আওয়ামীলীগের গোলাম সাকলায়েন সেপু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির আলফাজ উদ্দীন কালু।


এ ক্যটাগরির আরো খবর..