× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

আটোয়ারীতে আনন্দঘন পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন,  পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় আটোয়ারী আনন্দঘন পরিবেশে ৫টি  ইউনিয়নে নির্বাচন চলছে।  ৪র্থ ধাপে সর্ব উত্তরের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রয়নের জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্টেট সহ পৃথক কয়েকটি দলে র্যাব ও বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে টহল দিবেন। উপজেলার ৪৫টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে কাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। পাঁচটি ইউনিয়নে ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর পাশপাশি সাধারণ সদস্য পদে ১৬৮ জন ও সংরক্ষিত পদে ৪৫জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আলোয়াখোয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নূরীনা বেগম বেসরকারি ভাবে জয়ী হয়ে রয়েছেন।

উপজেলার ৫ ইউনিয়নে ৪৫টি ভোটকেন্দ্রে সর্বমোট ভোটার ৭৮,৮২৬ জন। এরমধ্যে পুরুষ ৩৯,৪৭৭ এবং মহিলা ও৩৯,৩৪৯।  উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল হান্নান জানান ,সকল ভোট কেন্দ্রে পুলিশ প্রহরায় প্রার্থীদের ব্যালেট পেপার, বুথ ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারের কাছে পৌছানো হয়েছে ।

উল্লেখ্য যে, উপজেলার ৫নং বলরামপুর ইউনিয়নে সীমানা জটিলতার মামলা চলমান থাকায় ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..