× Banner
সর্বশেষ
মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ইন্টার্ন ভাতার দাবীতে ঝিনাইদহে নার্সদের কর্মবিরতি দিয়ে মানববন্ধন

Dutta
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
jhinaidah

ইন্টার্নকালীন সময়ে ভাতা প্রদানের দাবীতে ঝিনাইদহে কর্মবিরতি দিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও ইন্টার্ন নার্স ও ইন্টার্নমিডওয়াইফ সেবিক-সেবিকারা অংশ নেয়। সেসময় শিক্ষার্থী নাজমুস সাকিব, সুরাইয়া পারভীন রানী, তায়েফ মাহমুদ, তিথি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, হাসপাতালগুলোতে ইন্টার্নী করার সময় কর্তৃপক্ষ কোন প্রকার ভাতা প্রদাণ করেন না। কিন্তু দিন-রাত পরিশ্রম করে সেবা দিতে হচ্ছে তাদের। তাই ইন্টার্ন চলাকালীন সময়ে ভাতা প্রদাণের দাবী জানান তারা। দ্রুত এই দাবী মানা না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুশিয়ারি দেন দেওয়া হয় মানববন্ধন থেকে। সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। এতে ভোগান্তিতে পড়ে হয় রোগীদের।


এ ক্যটাগরির আরো খবর..