× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নৌমন্ত্রীর সভায় ইউএনওকে জখম করল আওয়ামীলীগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

ফেনী প্রতিনিধিঃ ফেনীর পরশুরামের চিথলিয়ায় নৌমন্ত্রী শাজাহান খানের এক জনসভার স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাকিব হায়দারকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইউএনও রাকিব হায়দারকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সময় মন্ত্রী সেখানে তখনো উপস্থিত হননি। প্রাথমিকভাবে জানা গেছে, জনসভার ব্যয় বহন নিয়েই ইউএনওর সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিতর্কের মাঝে তার উপর এ আক্রমণ করা হয়।

পরে মন্ত্রী সেখানে উপস্থিত হলে জেলা প্রশাসক মো: আমিনুল আহসান বিষয়টি নৌমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..