× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

দেশে ফেরার পথে নোয়াখালীর ওমান প্রবাসীর মৃত্যু    

Dutta
হালনাগাদ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

পাঁচ বছর পর ওমান থেকে দেশে ফেরার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে।
মৃত মফিজুল হক (৪৭) উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকার সগির আলী মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ওমানের মাস্কাট বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে প্রবাসীর এমন মৃত্যুর খবরে স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে ওঠেছে তার গ্রামের বাড়ি।
চরপাবর্তী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জীবিকার সন্ধানে মফিজুল হক ৫ বছর আগে ওমানে পাড়ি জমান। এর আগেও তিনি বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটান। ওমানে তিনি ডায়াবেটিস রোগে আক্রাস্ত হন। একপর্যায়ে তার একটি পায়ে পচন ধরে। বুধবার ভোর রাতের দিকে ওমানের কর্মস্থল থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিমানবন্দরে পৌঁছলে মফিজুল গুরুত্বর অসুস্থ হওয়ায় কর্তৃপক্ষ পুনরায় তাকে ওমানের কর্মস্থলের বাসায় ফিরতে বলে। পরে তিনি বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..