× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্টার

জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
russ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন।

বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহ ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে। অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি রুশ কূটনীতিক ২০টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনা করেছেন।

এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। করোনা মহামারির পর এই প্রথম কোন প্রকার স্বাস্থ্যবিধি ছাড়াই এবারের সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহ চলছে। তবে ভিডিও কনফারেন্সের সুযোগ নিয়ে কাউকে এই সম্মেলনে অংশ নিতে দেয়া হচ্ছে না। তিনি আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন।


এ ক্যটাগরির আরো খবর..