জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ উপলক্ষে ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের বিভিন্ন ইভেন্ট সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন (২০ সেপ্টেম্বর ২০২৩) নিউইয়র্কের একটি হোটেলে প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিংয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পঠিত অংশ নিচে দেয়া হলো: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের আজকের কার্যক্রমের উপর সংবাদ সম্মেলন।
০২। আজ সকালে Partnership for Maternal, New born and Child Health (PMNCH)-এর বোর্ড চেয়ার Rt Hon Helen Clark- মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে PMNCH এর বোর্ড চেয়ার বলেন যে, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস করে বাংলাদেশ এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। সেজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। মাননীয় প্রধানমন্ত্রী এসময় বলেন যে, বাংলাদেশ জাতীয় স্বাস্থ্য খাতের কৌশলগত পরিকল্পনা ২০১১-২০৩০ (National Health Sector Strategic Plan 2011-2030) বাস্তবায়ন করছে। কোভিড-১৯ মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ SDG3 সহ অন্যান্য Sustainable Development Gaols বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেন যে, ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ শতকরা ২৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে যা আমাদের এ খাতে প্রতিশ্রুতি বাস্তবায়নের যে প্রচেষ্টা তারই প্রতিফলন।
০৩। এরপর মাননীয় প্রধানমন্ত্রী High-level Meeting on Pandemic Prevention, Preparedness and Response শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন যে, কোভিড-১৯ মহামারি হতে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো ‘যতক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ নয়, ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ নয়”। কোভিড অতিমারি প্রমাণ করেছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোন সংকট থেকে পুনরুদ্ধার সম্ভব। আমরা কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বসূচকে পঞ্চম স্থান লাভ করেছি। এসময় মাননীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যতে যেকোন স্বাস্থ্য বিষয়ক জরুরী অবস্থা মোকাবিলার জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করেন যার মধ্যে রয়েছে উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করার জন্য সহজলভ্য অর্থায়ন; বিজ্ঞান-ভিত্তিক পদ্ধতিতে অতিমারি নজরদারি, প্রতিরোধ, প্রস্তুতি সংস্থান ইত্যাদি।
০৪। পরবর্তীতে, মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ ‘গভীর সমুদ্র চুক্তি’ বা Agreement under the United Nations Convention on the Law of the Sea on the conservation and sustainable use of marine biological diversity of areas beyond national jurisdiction (BBNJ) স্বাক্ষর করেন। চুক্তিতে অতিরিক্ত মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। এতে জেনেটিক সম্পদের ব্যবস্থাপনা এবং সংরক্ষণকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে এগুলো মানবজাতির ‘common heritage’-এর অংশ। এছাড়াও, তথ্য ও প্রযুক্তি ভাগাভাগি করে, সক্ষমতা তৈরি করে, এবং সর্বোত্তম অনুশীলন বিকাশের মাধ্যমে গভীর সমুদ্রের মধ্যে পাওয়া জেনেটিক সম্পদ সংরক্ষণ ও টেকসইভাবে পরিচালনা করতে রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বলা হয়েছে। চুক্তিটি গভীর সমুদ্রে দূষণ প্রতিরোধ, হ্রাস এবং নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার স্বীকৃতি দেয়। সুতরাং, এই চুক্তিটি দূষণের ঘটনাগুলোর প্রতিরোধ, নিয়ন্ত্রণ, তদন্ত এবং পদক্ষেপগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নে ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
০৫। আপনারা জানেন যে, নারী ক্ষমতায়ন এবং অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বদরবারে রোলমডেল হিসেবে সমাদৃত হয়েছেন। প্রতিবারের মত এবারও মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এক বার্ষিক সভায় অংশগ্রহণ করেন।
০৬। পরবর্তীতে, মাননীয় প্রধানমন্ত্রী “Delivering climate justice: Accelerating ambition and implementation on adaptation and early warnings for all” শীর্ষক High Level Thematic Session of Climate Ambition Summit-এ বক্তব্য প্রদান করেন। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় অভিযোজন ও প্রশমনের সমানভাবে অর্থায়নের উপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের আগাম সতর্কতা ব্যবস্থার (early warnings system)-এর অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরেন। জাতিসংঘের মহাসচিবের বিশেষ দু’টি উদ্যোগ ‘Adaptation Pipeline Accelerator’ ও ‘Early warning system for all’-এর প্রতি সমর্থন জ্ঞাপন করেন। উল্লেখ্য, Early warning system for all’ উদ্যোগের লক্ষ্য হল ২০২৫ সালের মধ্যে সবার জন্য আগাম সতর্কতা নিশ্চিতকরণ। এই উদ্যোগের অধীনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ প্রথম যে ৩০ টি দেশকে বাছাই করে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
০৭। আজ সকালে আমি 18th Asia Cooperation Dialogue (ACD) তে অংশগ্রহণ করি। এসময় আমি আমার বক্তব্যে বলি যে, ACD, একটি অনন্য আঞ্চলিক প্ল্যাটফর্ম যা আন্তর্জাতিক অঙ্গনে ‘ভয়েস অফ এশিয়া’ হিসেবে কাজ করছে। ACD কাঠামোর সাম্প্রতিক অগ্রগতিসমূহ সমগ্র এশিয়াকে একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির মহাদেশে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করেছি। আমি প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে এশিয়ার উন্নয়ন নিশ্চিত করার উপর জোর দেই। এসময় আমি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাঁদের নিজ দেশ মায়ানমারে প্রত্যাবাসনের নিশ্চিতকরণে দেশটির উপর চাপ অব্যাহত রাখার জন্য আহ্বান জানাই।
০৮। এছাড়াও, আমি একটি উচ্চ পর্যায়ের Breakfast Summit on Climate Mobility তে বক্তব্য প্রদান করেছি। এসময় আমি বলি যে জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুতি মানুষের পুনর্বাসনের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে কেঊ বাদ না পড়ে এবং উন্নয়ন প্রক্রিয়ায় তাদেরকে যথাযথভাবে অন্তর্ভূক্ত করা যায়। এসময় আমি উল্লেখ করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃতে বাস্তবায়িত ফ্ল্যাগশিপ আশ্রয়ণ প্রকল্পের অধীনে আমরা কক্সবাজারের খুরুশকুলে ৪,৪০০ টিরও বেশি জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত পরিবারের থাকার জন্য ১৩৯টি বহুতল ভবন নির্মাণ করেছি। এটি সবার জন্য অনূকরণীয় হতে পারে।
০৯। সহজলভ্য অর্থায়ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য অপরিহার্য। দুঃখজনকভাবে, পর্যাপ্ত অর্থায়নের অভাব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রগতির জন্য একটি বড় বাধা হয়ে দাড়িয়েছে। সেজন্য জরুরীভিত্তিতে, আমাদের এমন একটি আর্থিক স্থাপত্য ব্যবস্থা গঠন করা প্রয়োজন যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জন্য, বিশেষ করে সংকট, জরুরী অবস্থা এবং দুর্যোগের সময়ে তহবিল নিশ্চিত করা সম্ভব হবে। আজ আমি High level Debate on Financing for Development (FfD) on “Scaling up affordable and accessible international public financing for sustainable development and ensuring efficiency” শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এসকল বিষয়াদি সবার সামনে তুলে ধরেছি।
১০। এরপর আমি নেদারল্যান্ডস-এর বৈদেশিক বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করি। আপনারা জানেন নেদারল্যান্ডস-এর সাথে আমাদের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম চলমান রয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আমরা আরও কিভাবে প্রসারিত করতে পারি সে ব্যাপারে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। আমি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করি। সেসময় আমরা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা করি। আমি এসময় বাংলাদেশে সিঙ্গাপুরের কনস্যুলেট কে হাই কমিশনে রূপান্তরের অনুরোধ জানাই।
১১। আজ জনাব জুনাইদ আহ্মেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রী এর সাথে সাক্ষাত করেন। তিনি AI for Humanity শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভায় ও অংশগ্রহণ করেন।
১২। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক বিশেষ দূত রাশাদ হুসেইন এর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে রোহিঙ্গা মুসলমান সহ বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের মানুষদের শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত রাশাদ হুসাইন ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উদ্যোগের প্রশংসা করেন। পররাষ্ট্র সচিব ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের সাম্প্রতিক আইনপ্রণ্যন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা নিরসনে ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনের উপযোগিতা তুলে ধরেন। এছাড়াও, পররাষ্ট্র সচিব ওআইসির মহাসচিবের সভাপতিত্তে অনুষ্ঠিত ইউরোপের মুসলমান সম্পর্কিত ওআইসি কন্টাক্ট গ্রুপের মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশগ্রহন করেন। তিনি ইউরোপে মুসলমানদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত এবং ইসলামোফোবিয় মোকাবিলায় ওআইসিকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।