× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলাতে সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
modhukhali

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলাতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মলীর অন্যতম সদস্য সৈয়দ শামীম রেজা।

শনিবার (১৬ই সেপ্টেম্বর) দিনব্যাপী মধুখালী উপজেলার কামারখালী ও বাগাট ইউনিয়নের কামারখালী বাজার সহ মধুখালি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও বাজারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে ভোট চান তিনি।

এ সময় দোকানদার, ব্যবসায়ী, মসজিদে মুসল্লিগন, জনপ্রতিনিধি, তৃনমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ফরিদপুর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ শামীম রেজা জানান, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি আমার বাকী দিন গুলোতে জনগণের কল্যানেই কাজ করে যাব। বর্তমান সরকার দেশের বৈপ্লবিক পরিবর্তন করেছেন। বঙ্গবন্ধু কন্যার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে হয়েছে আলোকিত। তাই জনগনের কাছে প্রচার চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

কর্মসূচি কামারখালী বাজারে চলাকালে কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বাবু, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান , কামারখালী ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি আঃ ছাত্তার মোল্যা, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, ৪নং ওয়ার্ড কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী সহ আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ ছালাম মন্ডল, সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা সঙ্গে কুশল বিনিময় করেন। সঙ্গে ছিলেন কামারখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি গোলাম আলী, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত সাংবাদিক জুযেল শরীফ , মানিক শিকদার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মী সহ সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..