× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদন্ড

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
noakhali

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। এতে সহযোগিতা করে জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
দন্ডপ্রাপ্তরা হলেন, মো. সুমন (৪২), মো.জামাল উদ্দিন (৩২)ও  মো.মামুন (৩২)। তারা উপজেলার চাষীরহাট ও দেওটি ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের পদুয়া গ্রামের মমতাজ বেপারী বাড়িতে ও দেওটি ইউনিয়নের বাণীপুর গ্রামের আজিজ বেপারী বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখান গাঁজা সেবনের সময় তিন যুবককে আটক হয়। এ সময় মাদক সেবী সুমনের থেকে ২২০ গ্রাম, জামাল উদ্দিনের থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন শুনানি শেষে মাদক সেবী মামুনকে ৬ মাসের কারাদন্ড, জামাল উদ্দিনকে ১মাস ১৫ দিন ও মো.সুমনকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ২শ’ টাকা করে জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..