× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

এএফসি অনূর্ধ্ব-১৪: সংবর্ধনা পেল বাংলাদেশের মেয়েরা

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

ক্রিকেট ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জয় করায় দলের ফুটবলার ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনা দেয় বাফুফে।

এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন বাফুফে সভাপতি।

ক্রীড়া সংশ্লিষ্ট ব্যাপারে বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাবটা বরাবরই এমন। সেটা হোক ফুটবল কিংবা ক্রিকেটে। কিন্তু প্রতিবেশী এই দেশটির এমন দাম্ভিকতা ধোপে টেকেনি তহুরার-মার্জিয়াদের বিপক্ষে মাঠের পারফরমেন্সে।

বরাবরই চমক উপহার দেয়া বাংলাদেশ নরী ফুটবলের বয়সভিত্তিক এই দলটি এর আগেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল দক্ষিণ এশিয় অঞ্চলে। কিন্তু সেবার বাফুফের পক্ষ থেকে ছিলনা সংবর্ধনার কোন উদ্যোগ। এবার ঘুম ভেঙ্গেছে ফোডারেশনের। তাই মার্জিয়ারা সংবর্ধনাটাও পেল বেশ বড়সড়।

নেপাল-তাজিকিস্তানের বিপক্ষে গত কয়েক ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নাকানি-চুবানি খেলেও, ছোটরা এই দল গুলোর বিপক্ষে ছিল অপ্রতিরোধ্য। তাই বাফুফে কর্তার ভবিষ্যৎ পরিকল্পনাটাও তাদেরকে ঘিরেই।

ক্ষুদে ফুটবলারদের নিয়ে অতীতেও নানা সম্ভাবনার কথা শুনিয়েছিলেন বাফুফে কর্তারা। কিন্তু তা সীমাবদ্ধ ছিল মৌখিক আশ্বাসেই।


এ ক্যটাগরির আরো খবর..