× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

ডেস্ক

আজ ৬ সেপ্টেম্বর ডায়াবেটিস সেবা দিবস

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
ডায়াবেটিস সেবা দিবস

আজ ৬ সেপ্টেম্বর ডায়াবেটিস সেবা দিবস। জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম মৃত্যু দিনের স্মরণে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়ে থাকে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিবস পালন করে ডায়াবেটিক সমিতি। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ডা. মোহাম্মদ ইব্রাহিম।

দিবসটি উপলক্ষে সমিতি দিনভর নানা কর্মসূচি নিয়েছে।

এ উপলক্ষে বরাবরের মতো বুধবার সকাল ৮টায় বনানীতে মোহাম্মদ ইব্রাহিমের কবরে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এবং বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএনের বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। এছাড়া ইব্রাহিম মেডিক্যাল কলেজ, বারডেম নার্সিং কলেজ ও বারডেম ব্লাড ব্যাংকের সমন্বয়ে বারডেম হাসপাতালের ৩য় তলায় (রুম নং-৩২৬) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে (ব্লাড ব্যাংক) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। খবর বিজ্ঞপ্তির।

এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে বারডেম অডিটরিয়ামে (৩য় তলা) এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখবেন ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখবেন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী। দুপুর ১টা ৩০ মিনিটে বারডেম অডিটরিয়ামে (৩য় তলা) ২৮তম ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’ বা ইব্রাহিম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃৃতা করবেন ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। এতে সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনসহ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া দুপুরে বারডেম মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা’ দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..