× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

পিআইডি

আইসিটি খাতের জন্য দুটি ডিজিটাল অর্থনীতি হাব প্রতিষ্ঠা করবে সরকার -আইসিটি প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
junaid ahmed polok

নীতি সহায়তা প্রদান, অধিকতর দক্ষতা উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্ভাবকদের একটি সম্প্রদায় গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল অর্থনীতিবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার আইসিটি শিল্পের জন্য দুটি ডিজিটাল অর্থনীতি হাব (কেন্দ্র) প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

এ লক্ষে আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে বিশ্বব্যাংক অর্থায়নে আইসিটি বিভাগের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সাথে বেসিস ও বাক্কোর দুটি আলাদা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিশ্বব্যাংকের রিজিওনাল ডিরেক্টর পঙ্কজ গুপ্ত উপস্থিত ছিলেন। ইডিজিই প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এবং বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, বিগডেটা, ব্লকচেইন, থ্রিডি’র মতো অগ্রসর প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে ১ লক্ষ তরুণ-তরুণীকে সরকার প্রশিক্ষণ প্রদান করছে।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সাফল্যের পথ ধরে সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম শুরু করছে, ২০৪১ সাল নাগাদ বিশ্বে বাংলাদেশকে বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী জাতি হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে মন্ত্রী বলেন, উদ্ভাবন ও গবেষণার বিকাশে দেশের ১০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকার গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র (আরআইসি) প্রতিষ্ঠা করছে। এসব থেকে অগ্রসর প্রযুক্তিনির্ভর নানা গবেষণা ও উদ্ভাবনের ফলে দেশে উদ্যোক্তা তৈরি হবে, যারা বিপুলসংখ্যক মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে।

এমওইউ অনুযায়ী ব্যবসায়িক সংস্থাগুলির দক্ষতা ও নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ডিজিটাল অর্থনীতি কেন্দ্রগুলোকে (হাব) গতিশীল উদ্ভাবন, জ্ঞান বিতরণ এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সকল পক্ষ কাজ করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বিসিসি নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বিশ্বব্যাংকের রিজনাল ডিরেক্টর পঙ্কজ গুপ্ত।

পরে প্রতিমন্ত্রী প্রকল্প থেকে প্রকাশিত এবং প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার সম্পাদিত ‘টেক ইনসাইট’ শীর্ষক নিউজ লেটারের মোড়ক উন্মোচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..