× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মধুখালী প্রতিনিধি

ফরিদপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এমপি প্রার্থী ঘোষণা করলেন এমএম মোশাররফ হোসেন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
modhukhali

আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. এম. মোশাররফ হোসেন মুসা মিয়া।

২৯শে আগষ্ট মঙ্গলবার বিকেলে কামারখালী বাজার কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর ঘরে নির্বাচনী এক মতবিনিময় সভা অনুষ্টিত ।

কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের বর্তমান সহ তিনবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. এম. মোশাররফ হোসেন মুসা মিয়া।

মতবিনিময় সভায় বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা মিয়া বলেন, চার যুগের বেশি সময় ধরে তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। জীবনের এই দীর্ঘ সময় অতিক্রম করে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আমার দলের থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ কন্যা শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো। আমার চাওয়া থাকবে এলাকার তৃণমূলে যাহারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে দল তাদের মূল্যয়ন করবে। মাননীয় নেত্রীর নিকট আমার এটাই প্রতাশ্যা।

তিনি আরোও বলেন আমার নেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন আমি সেটি সাদরে গ্রহণ করবো। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। পরিশেষে সবার নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের কথা সবার নিকট প্রচার করেন। এ সময় সঙ্গে ছিলেন তার সঙ্গে বোয়ালমারী, মধুখালী এবং আলফাডাঙ্গা উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ।

পরিশেষে কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, প্রবীন রাজনীতিবিদ গোলাম রসুল ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে মত বিনিময় সভা সাফল্যে মন্ডিত করে তোলেন। এ ছাড়া ডুমাইন ইউনিয়নে সংসদীয় নির্বাচনী বিষয়ে মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..