× Banner
সর্বশেষ
জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের নতুন ব্রীজ মোড়ে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
সালুন

সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে চট্টগ্রাম সিটির নতুন ব্রীজ মোড়ে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ওম হেয়ার স্টাইল সেলুনে এর উদ্বোধন করেন নাট্যজন লালন দাশ। এ সময় সেলুনের স্বত্বাধিকারী অমর কান্তি দে ও ম্যানেজার জ্যোতি শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, সেলুনের গ্রাহক মো. আব্বাস উদ্দি, নাট্যকর্মী পারভেজ চৌধুরী ও মোহাম্মদ আলী, ব্যবসায়ী মো. পারভেজ, সঙ্গীতশিল্পী আওয়াল খান শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে লালন দাশ বলেন, ‘পাঠাগার জাতির মননের প্রতিক। জ্ঞানের আলো বিতরণের ফেরিওয়ালা গোলাম মাওলা জসিমের এক প্রশংসনীয় ও মহতি উদ্যোগ ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে।’ আলো যেমন জাগতিক নিয়মে সব কিছু মূর্ত করে, তেমনি বই মানুষের মনন চেতনে জ্ঞানের আলো ছড়িয়ে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে উদ্ভাসিত করে।’

তিনি আরো বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি জীবনকে গতিশীল রাখতে দরকার জ্ঞান। জ্ঞান হল মনের খোরাক আর শিক্ষার বাতিঘর হল পাঠাগার। তাই, প্রতিটি দেশেই পাঠাগারের রয়েছে আলাদা মর্যাদা। সেই জায়গা থেকে গোলাম মাওলা জসিমের ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ একটি অসাধারণ ও সময়োপযোগী উদ্যোগ। আমি এই মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত জ্ঞান বিতরণের সব ফেরিওয়ালাকে সাধুবাদ জানাই ও তাদের এই প্রচেষ্টার সফলতা কামনা করছি।’

উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’


এ ক্যটাগরির আরো খবর..