× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন যাত্রীরা নিরাপদে

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন

বরিশালের গৌরনদীতে গ্রিন লাইন পরিবহনের চলন্ত একটি যাত্রীবাহী এসি বাসে অগ্নিকান্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল এলাকা অতিক্রমকালে এই অগ্নিকান্ড ঘটে।

তবে এতে ওই বাসে থাকা ১৫-১৬ জন যাত্রীসহ কেউই হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন।

তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। তবে চলন্ত অবস্থায় গ্রিন লাইন পরিবহনের ওই বাসটিতে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, বাসে ১৫-১৬ জন যাত্রী ছিল, তারাসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাতে সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিভে গেছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, আর ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..