× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্টার

শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
bd cricket

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বিশ্বকাপে ১০টি দল অংশ নিবে। সবগুলো দলই দু’টি করে ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর শেষ হবে প্রস্তুতিমূলক ম্যাচ। গুয়াহাটি, হায়দারাবাদ ও তিরুবানানথপুরম হবে ম্যাচগুলো।

২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলংকা ছাড়াও আরও দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। হায়দারাবাদে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তিরুবানানথপুরম খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিকে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একই দিন তিরুবনন্তপুরমে খেলবে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস।

২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ছাড়াও মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের ভেন্যু তিরুবনন্তপুরম। প্রস্তুতিমূলক ম্যাচের শেষ দিন, ৩ অক্টোবর তিনটি ম্যাচ রয়েছে। ম্যাচগুলো হলো- আফগানিস্তান-শ্রীলংকা, ভারত-নেদারল্যান্ডস এবং পাকিস্তান-অস্ট্রেলিয়া।

প্রস্তুতিমূলক সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২ টায়। দলে থাকা ১৫ জন ক্রিকেটারই মাঠে নামার সুযোগ পাবে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..