× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নোয়াখালী প্রতনিধি

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

Dutta
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
noakhali

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. শরীফ উদ্দিন ওরফে হৃদয় (২৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে।
রোববার (২০ আগস্ট) বিকেলের দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার চর হাজারী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায় , গত শুক্রবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া পেলে ঘর থেকে একা বের হন গৃহবধূ (২৭)। ওই সুযোগে হৃদয় ঘরে ঢুকে লুকিয়ে থাকে। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গৃহবধূর শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় শনিবার বিকালে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার করে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।


এ ক্যটাগরির আরো খবর..