× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় স্ত্রীর দায়ের কোপে স্বামী জখম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
স্ত্রীর দায়ের কোপে স্বামী জখম

 সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী কর্তৃক স্বামীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত স্বামী ফারুক হোসেন (৫০) রঘুনাথপুর গ্রামের মৃত ময়জদ্দীনের পুত্র।
বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনা পর পরই স্ত্রী মাহমুদা খাতুন পালিয়েছে।
স্থানীয়রা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী মাহমুদা তার স্বামী ফারুক হোসেনকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।
তবে, আহত ফারুকের শ^াশুড়ী জাহানারা খাতুন বলেন, তার মেয়ের মাথায় সমস্যায় রয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো দা উদ্ধার করেছে। তবে, কি কারনে তার স্ত্রী তাকে ঘরের মধ্যে কুপিয়েছে সেটা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ফারুক হোসেনের শ^াশুড়ি জাহানারা খাতুনকে থানায় আনা হয়েছে। স্ত্রী মাহমুদা খাতুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তরের চেষ্টা চলছে বলে তিনি আরো জানান।


এ ক্যটাগরির আরো খবর..