× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক রিপোর্টার

ওডেসার আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
ukraine

ওডেসাকে লক্ষ্য করে চালানো রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে ইউক্রেন। কৃষ্ণ সাগর উপকূলে দেশটির দক্ষিণাঞ্চলে মস্কোর একের পর এক হামলা চালানোর ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

টেলিগ্রাম বার্তায় অপারেশনাল কমান্ড সাউথ লিখেছে, ‘শত্রুরা রাতে ওডেসা অঞ্চলে তিনবার হামলা চালিয়েছে। তারা এসব হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।’ সামরিক বাহিনী জানায়, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সকল হামলা প্রতিহত করেছে। তবে এগুলোর ধ্বংসাবশেষ পড়ে ওডেসা শহরের কেন্দ্রে একটি ছাত্রাবাস এবং একটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনজন শ্রমিক আহত হয়।

তারা আরো জানায়, বিস্ফোরণে বেশ কয়েকটি ভবনের জানালা এবং বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেক গাড়িরও ক্ষতি হয়। দমকলকর্মীরা দ’টি স্থানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। টেলিগ্রামে সামরিক বাহিনীর শেয়ার করা ছবি ও ভিডিও ফুটেজে দমকলকর্মীদেরকে একটি বহুতল সুপারমার্কেটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যাচ্ছে। সেখানে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা যাচ্ছে।

গত মাসে মস্কো একটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে রাশিয়া এবং ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা জোরদার করেছে। চুক্তিটি সংঘাত চলাকালে কিয়েভকে নিরাপদে তাদের শস্য রপ্তানির সুযোগ করে দিয়েছিল। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মস্কো ওডেসা অঞ্চলের বিভিন্ন বন্দর লক্ষ্য করে হামলা চালায়। আর এসব বন্দর ইউক্রেনের শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ছিল।


এ ক্যটাগরির আরো খবর..