× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর  প্রতিনিধি

ব্যাঙ ভেবে বিষধর সাপের কামড়ে প্রাণ গেলো

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
ব্যাঙ ভেবে সাপ

মাদারীপুর কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন ।
আজ ১০ আগস্ট বৃহস্পতিবার  সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান  হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরা জেলার শ্যামনগর কালীগঞ্জ এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সাথে বিয়ে হয়। তাদের সংসারে একজন মেয়েও আছে। স্বামী বিদেশ থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
বুধবার (৯ আগস্ট)  রাতে বাথরুমে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এসময় পায়ে বিষধর সাপ কামড় দেয়। এতে সে চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। তারা সবাই ঘটনাস্থলে একটি ব্যাঙ দেখতে পান। তাই তারা ধারণা করেন ব্যাঙ কামড় দিয়েছে। পরে সে রাতে ঘুমানোর জন্য বিছানায় যান। এর কিছু সময় পর তার শরীর প্রচন্ড ব্যাথা শুরু হয়।
পরে পরিবারের লোকজন তাকে বৃহস্পতিবার ভোরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, সাপের কামড়ে মারা যাবার খবর পাইনি। তবে আপনাদের মাধ্যমে জানলাম। এখন এ ব্যাপারে খোজ খবর নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..