× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মধুখালী প্রতিনিধি

ফরিদপুর ১ আসনে নারী প্রার্থী মাহমুদা বেগম কৃক এর মধুখালীতে ব্যাপক গণসংযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
নারী প্রার্থী মাহমুদা বেগম কৃক

আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর ১ আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মথুরাপুর গ্রামের মেয়ে, মধুখালীর কৃতি সন্তান ফরিদপুর-১ আসন থেকে একমাত্র নারী নেত্রী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় নেত্রী, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মাহমুদা বেগম কৃক।  তিনি গত তিন বছর নিয়মিত মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গার বিভিন্ন গ্রাম, হাট বাজার ও চরাঞ্চালে মানুষের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন এর লিফলেট বিতরন ও প্রচার করে যাচ্ছেন।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩রা আগষ্ট বিকাল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত মধুখালী উপজেলা সহ কামারখালী বাজারে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। বিগত দিনে অনেক নেতাকে মাঠে দেখা না গেলেও মাহমুদা বেগম কৃক আপাকে নিয়মিত সুখে দুখে বিপদে আপদে কাছে পাওয়া যায় । গণসংযোগের শুরুতেই কামারখালী বাজার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর কামারখালী পিয়াজ হাটা গলির ব্যক্তিগত অফিস কার্যালয়ে সংক্ষিপ্ত নির্বাচনী এক আলোচনা সভা করা হয়। বর্তমান সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপত্বিতে আলোচনা করেন কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি মাহমুদা বেগম কৃক।

এছাড়া আরো উপস্থিত মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী পৌর সভার মহিলা কমিশনার নাজমা ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মিলি ইসলাম, গাজনা ইউনিয়নের ইউ.পি. সদস্য আদর আলী, কামালদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিন্টু মেম্বার সহ অনেকে ।

পরে গনসংযোগ শেষে মাহমুদা বেগম কৃক মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এর ব্যক্তিগত অফিস মধুখালীতে নির্বাচনী বিষয়ে মতামত আলোচনা করে বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য মাহমুদা বেগম কৃক উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত নতুন অফিসে সবার উপস্থিতিতে মিস্টি বিতরন করে নির্বাচনী আলোচনা সভা শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..