× Banner
সর্বশেষ
হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশনের উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
সামাজিক নিরাপত্তা কর্মসূচি

নওগাঁর ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের লাইফ ভেরিফিকেশনের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ১ আগস্ট সকাল ১০ টায় ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়ের ৯টি ওয়ার্ডের নিয়মিত ভাতাগ্রহণকারী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের লাইফ ফেরিফিকেশনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, ইউপি সদস্য আবু মুছা, আবু নাসের আল আজাদি, ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হক, শামীম হোসেন, সাবেক ইউপি সদস্য রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম জানান, ধামইরহাট ইউনিয়নে প্রায় ২ হাজার ১শত উপকারভোগীকে লাইফ ভেরিফিকেশনের মাধ্যমে শনাক্ত করা হবে, এতে করে ভাতাভোগীদের সঠিক তথ্য বেরিয়ে আসবে, তিনি আরও জানান, আগামী ২ আগস্ট ধামইরহাট পৌরসভা, ৩ আগস্ট জাহানপুর, ৬ আগস্ট ইসবপুর, ৭ আগস্ট খেলনা, ৮ আগস্ট উমার, ৯ আগস্ট আলমপুর, ১০ আগস্ট আড়ানগর ও ১৪ আগস্ট আগ্রাদ্বিগুন ইউনিয়নে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..