× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জাকের পার্টির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারী প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে জেলা জাকের পার্টি।
সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতি মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সহসভাপতি মোঃ মহিউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক এমএ কুদ্দুছ, সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মাকছুদুল ইসলামসহ জাকের পার্টির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মশিউর রহমান জাদু মিয়া শহরের তেতুলতলা বাসা থেকে বের হলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলায়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ওইদিন তাকে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..