× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ট্রাম্প ঠেকাতে একাট্টা হলেন ক্রজ-ক্যাসিচ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন লাভের লড়াইয়ে ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে এবার অানুষ্ঠানিকভাবে একাট্টা হলেন অপর দুই প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ এবং জন ক্যাসিচ।

ট্রাম্পের মনোনয়ন ঠেকাতে ‘সমন্বিত’ কৌশলে কাজ করার ঘোষণা দিয়েছে এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিবির। তবে যাকে ঠেকাতে এই আয়োজন সেই ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই জোট বাধার উদ্যোগকে ব্যঙ্গ করেছেন। ‘এই দুই প্রতিদ্বন্দ্বী গাণিতিকভাবে মৃত। তাই তারা বেপরোয়া হয়ে উঠেছে’ প্রতিক্রিয়ায় এই ছিলো ট্রাম্পের বক্তব্য।

এদিকে মনোনয়নের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প বেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও প্রয়োজনীয় ১২৩৭টি ডেলিগেট ভোট পেতে অনেক দূর যেতে হবে তাকে। ট্রাম্প যদি শেষ পর্যন্ত এই সমর্থন পেতে ব্যর্থ হন তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হবে একটি রিপাবলিকান কনভেনশনে। যেখানে আবার নতুন করে লড়তে হবে সব মনোনয়ন প্রত্যাশীকে।

ডোনাল্ড ট্রাম্পের এখন রয়েছে ৮৪৫ জন ডেলিগেটের সমর্থন, টেড ক্রুজের ৫৫৯ জন এবং ক্যাসিচের রয়েছে ১৪৮ জনের সমর্থন। ট্রাম্পের বিরুদ্ধে জোট বাধা প্রসঙ্গে টেড ক্রুজের ক্যাম্পেইন ম্যানেজার জেফ রো বলেন, মনোনয়নের দৌড়ে নভেম্বর পর্যন্ত যদি ডোনাল্ড ট্রাম্প শীর্ষে থাকেন তবে তা হবে রিপাবলিকানদের জন্য একটি দুর্যোগ। হিলারি কিংবা বার্নি স্যান্ডার্সের কাছে তিনি শুধু গোহারাই হারবেন না বরং তাকে প্রার্থী করলে আমাদের দল কয়েক প্রজন্ম পিছিয়ে যাবে।

ক্যাসিচের ক্যাম্পেইনের অন্যতম মুখ জন ওয়েভার এক বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ক্লিভল্যান্ডের রিপাবলিকান কনভেনশন। সেখানে আমরা একজন প্রার্থীকে পাবো  যিনি দলকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি নভেম্বরের নির্বাচনে বিজয়ী হিসেবে অাবির্ভূত হবেন, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।


এ ক্যটাগরির আরো খবর..