× Banner
সর্বশেষ
অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম

মাদারীপুর প্রতিনিধি

ডাসারে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে জোর করে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
শিক্ষার্থীকে জোর করে ধর্ষণ

মাদারীপুরের ডাসারে তৃতীয় শ্রেণীর এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্বপন বেপারী (১৮) নামে এক তরুণের বিরুদ্ধে।  এ ঘটনায় রোববার (১৬ জুলাই) রাতে ডাসার থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীর মা। এদিকে মামলা দায়েরের পর থেকে পরিবারসহ গা ঢাকা দেয় অভিযুক্ত তরুণ।
ভুক্তভোগী ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী অভিযুক্ত স্বপন বেপারীর প্রতিবেশী। গত মাসের ৩০ জুন (শুক্রবার) ওই স্কুল পড়ুয়া ছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোর করে ধর্ষণ করে পশ্চিম মাইজপাড়া এলাকার শহিদুল ইসলাম বেপারীর ছেলে স্বপন বেপারী। এই ঘটনা কাউকে বললে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এদিকে ঘটনার ১৫ দিন পরে ওই শিক্ষার্থীর পেটে প্রচুর ব্যথা হলে তার মাকে সব ঘটনা খুলে বলে। পরে ভুক্তভোগীর মা ডাসার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর মা বলেন, আমার স্বামী ঢাকায় থাকে। ঘটনার দিন আমি বাজারে গেলে একা মেয়ে আমার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায় স্বপন। আমি এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে ডাসার থানার উপপরিদর্শক ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগ এনে ওই শিক্ষার্থীর মা থানায় মামলা দায়ের করেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরিক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বপন গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..