× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

মাদারীপুর প্রতিনিধি

ব্যাটরি চালিত দুই ভ্যানের সংর্ঘষে নারীর এক পাঁ বিচ্ছিন্ন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
নারীর এক পাঁ বিচ্ছিন্ন

মাদারীপুরের শিবচরে দ্রুতগামী ব্যাটারিচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাফিয়া বেগম (৫০) নামের এক নারীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে শিবচর পৌরসভার খানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার  গুরুতর  আহত সাফিয়াকে জরুরী ভাবে চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সাফিয়া বেগম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পল্লী কুমেরপাড় গ্রামের আইয়ুব আলী মোল্লার স্ত্রী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফিয়া বেগম তার মেয়েকে নিয়ে ঢাকা  যাচ্ছিলেন। শিবচর থেকে পাচ্চর বাসস্টান্ডের উদ্দেশ্যে ভ্যানে করে শিবচর পৌরসভার খানকান্দি এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এই ঘটনায় সাফিয়া বেগমের পা বিছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সোলায়মান সুজন বলেন, ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে সাফিয়া নামের একজনের বিচ্ছিন্ন পাসহ আমাদের হাসপাতালে আসেন। এ সময় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রোগীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..