× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত আহত দুই

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
কালকিনিতে ভ্যান ও অটোর মুখোমুখি

ব্যাটারী চালীত ভ্যান গাড়ী এবং অটো( ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে আয়শা বেগম(৩৫) নামে ১ নারী নিহত হয়েছে। গুরুতর আহত ভ্যান চালক খবির সরদার (৫৫)।  আজ মঙ্গলবার (১১জুলাই) বিকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার  নয়াকান্দি আশ্রম এলাকার এঘটনা ঘটে। নিহত আয়শাবেগম কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাটের ইচাগুরা এলাকার মো মিলন চৌধুরীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে স্বামী মিলনকে বাড়ীতে নিয়ে আসতে বাড়ী থেকে ব্যাটারী চালিত  ভ্যান যোগে নয়াকান্দির আশ্রমের সামনের সড়ক দিয়ে কালকিনি আসছে। এসময় দ্রতগামী একটি অটো(ইজিবাইক) সামনে থেকে ধাক্কা দিলে সড়কে  ভ্যান থেকে পড়ে যায় ঐ নারী ও ভ্যান চালক।  ঘটনাস্থলে ঐ নারী গুরুতর আহত অবস্থায় মারা যায়। এবং গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক খবির সরদারকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় অটোটি কে আটক করা হলেও চালককে আটক করা যায়নি।
কালকিনি মডেল থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা দুর্ঘটনায় কবলিত অটোটিকে আটক করেছি। আর নিহতের পরিবার মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


এ ক্যটাগরির আরো খবর..