× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

শতাধিক হিন্দু পরিবারের উপর নির্যাতন ও ভয়ভীতি প্রদানের অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ জুলাই, ২০২৩
কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন

মাদারীপুরের কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারীর বিরুদ্ধে শতাধিক হিন্দু পরিবারের উপর নির্যাতন ও ভয়ভীতি প্রদানের অভিযোগে কালকিনি প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার নিকট ভুক্তভোগী পরিবার নির্যাতনের অভিযোগ দিলে তিনি থানায় অভিযোগটি দিতে বলেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,গত ২০২২ সালে ১২ মে ঝন্টু চন্দ্র মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায় কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারীর সন্ত্রাসী বাহিনী। এতে উজ্জ্বল চন্দ্র মন্ডল গুরুতর আহত হন। উক্ত ঘটনায় ঝন্টু চন্দ্র মন্ডল বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেন। মামলায় চার্জশিট দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। মামলা বিচার ফাইলে গেলে সাক্ষী দেয় সুখদেব মন্ডল। কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারীর ক্ষেপে গিয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সুখদেব মন্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। গত ৩১ মে ২০২৩ সুখদেব মন্ডলের স্ত্রী বাদি হয়ে আনোয়ার হোসেন বেপারীকে প্রধান আসামী করে মামলা দিলে তারা কোর্ট থেকে জামিনে এসেই মামলা তুলে নেয়া, সাক্ষীদের মেরে ফেলার হুমকি দিতে থাকে। এই ঘটনার জেরে আজ বুধবার দুপুর ১২ টার দিকে কালকিনি প্রেসক্লাবের সামনে শতাধিক হিন্দু পরিবারের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

ভুক্তভোগী সুকদেব চন্দ্র মন্ডলের স্ত্রী পূর্নিমা মন্ডল বলেন,”আমার স্বামী আনোয়ার কমিশনারের বিরুদ্ধে একটি মামলায় আদালতে স্বাক্ষী দেওয়ায় কামিশনারের লোকজন আমাদের উপর হামলা চালায়। এ বিষয়ে আমরা থানায় মামলা দিলে কয়েক পর কমিশনার আনোয়ার আদালত থেকে জামিন নিয়ে এসে পুনরায় আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আমরা প্রসাশনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।”

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কাউন্সিলর আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয়।
এ ব্যাপারে কাউন্সিলর আনোয়ার হোসেনের সাথে তার হাতে থাকা মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, “কারা মানববন্ধনকারীদের নির্যাতন করেছে আমার জানা নাই। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তারা দিয়েছে তা সত্য নয়।”

কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ বলেন,”কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধনের খবর পেয়েছি। তবে কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রহন করা হবে।”

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান,”মানববন্ধনকারীদের কয়েকজন এসে পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি তাদেরকে থানায় অভিযোগ করতে বলেছি।”


এ ক্যটাগরির আরো খবর..