× Banner
সর্বশেষ
বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সড়ক ও সেতুমন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

নোয়াখালী প্রতিনিধি

বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভয়ের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ জুন, ২০২৩
বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় সড়কের পাশে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটিতে চাপা পড়ে এসিআই ফার্মাসিউটিক্যালসের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে।

নিহত তানভির হোসেন (২৯) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বর্ধন বাড়ির নুরুল ইসলামের ছেলে। সে এসিআই ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় কর্মরত ছিল।

বুধবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারের উদ্দেশ্যে রহওয়ানা দেয় তানভির। ওই সময় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথায় পৌঁছলে সড়কের পাশে থাকা পিডিবির  বৈদ্যুতিক খুঁটি নিচে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এসিআই ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক সুহাশ মুজাহিদ জানান, নয় মাস আগে সোনাপুর এরিয়াতে এসিআইয়ের মেডিকেলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগদান করে সে। বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বৈদ্যুতিক খুঁটিকে আরেক খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়।  ঠেক দেওয়া খুঁটি পড়ে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।  তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..