× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পি আই ডি

কলকাতায় বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষিমন্ত্রীর শ্রদ্ধা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ জুন, ২০২৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষিমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবনে কলকাতায় ইসলামিয়া কলেজের (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ছাত্রাবাস বেকার হোস্টেলে ২৪ নম্বর কক্ষে থাকতেন। ঐ কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিনই আমাদের দেশপ্রেম ও চেতনা জাগ্রত করার নিরন্তর উৎস। বঙ্গবন্ধু কৈশোর বয়সেই রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন এবং মানুষের কল্যাণ-মঙ্গলের ব্রত গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু কৈশোরে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করতেন ও যে ছাত্রাবাসে থাকতেন; তা পরিদর্শনের মাধ্যমে আমরা আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে আরো শাণিত করতে পারি।

কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র হিসেবে ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। এই কক্ষটিকে বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করছে পশ্চিমবঙ্গ সরকার।


এ ক্যটাগরির আরো খবর..