× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী

পি আই ডি

প্রবাসী কর্মীদের সেবার মান ও পরিধি বাড়াতে সদাতৎপর সরকার -প্রবাসী কল্যাণ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ জুন, ২০২৩
প্রবাসী কর্মীদের সেবার মান

প্রবাসীদের কল্যাণে ও সামগ্রিক সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে সরকার। প্রবাসী কর্মীদের জন্য প্রদত্ত সেবার মান ও পরিধি বাড়াতে সদাতৎপর সরকার। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ হলে সুদান প্রত্যাগত কর্মীদের বিমার চেক বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিককালে সংঘাতকবলিত সুদানে বাংলাদেশি কর্মীদের আটকে পড়ার খবর শোনামাত্রই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে দেশে আনার সিদ্ধান্ত নিই। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়,  আইওএম ও অন্যান্য দপ্তর/সংস্থার সহযোগিতায় সাত শতাধিক কর্মীকে দেশে আনা হয়েছে। তাদের মধ্যে যারা সুদানে গমনের ৬ মাসের মধ্যে ফিরতে বাধ্য হয়েছে তাদের সবাইকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে জীবন বীমা কর্পোরেশন থেকে বিমা বাবদ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হলো। এর মাধ্যমে তারা উপকৃত হবেন। এছাড়া সুদান প্রত্যাগত অন্যান্য প্রবাসী কর্মীদেরও পুনরায় বিদেশে গমনসহ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..