× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্ক

ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিসে আগুন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
philipine fire

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি ঐতিহাসিক  পোস্ট অফিসে ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে যায়। কর্মকর্তারা সোমবার একথা জানান।

ফায়ার প্রোটেকশন ব্যুরো জানায়, রোববার গভীর রাতে আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার সার্ভিসের গাড়ি কয়েক দশকের পুরনো ঐতিহাসিক পোস্ট অফিসের স্থানে পাঠানো হয়।

নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিসের আগুনের শিখা ঘন, কালো ধোঁয়া কয়েকশ’ মিটার আকাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সাত ঘণ্টার বেশি সময় লাগে। পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোস ডিজেডবিবি রেডিওকে বলেন, ‘বেসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি পুড়ে গেছে।’ তিনি জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণ আনতে রাজধানী জুড়ে দমকল কর্মীদের মোতায়েন করা হয়। একজন স্বেচ্ছাসেবক দমকলকর্মী সামান্য আহত হয়। পোস্ট অফিসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূলত ১৯২৬ সালে পোস্ট অফিসটি নির্মিত হয়েছিল। পোস্ট অফিসটিকে এক সময় ম্যানিলার ‘সবচেয়ে বড় ভবন’ হিসেবে বিবেচনা করা হতো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ধ্বংস হয়ে যায়। তবে, মার্কিন বাহিনী জাপানি দখলদার বাহিনীর কাছ থেকে রাজধানী পুনরুদ্ধার করার পর ১৯৪৬ সালে এটি পুননির্র্মিত হয়। ফিলিপাইন জাতীয় যাদুঘর ২০১৮ সালে ভবনটিকে একটি ‘গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ’ হিসেবে ঘোষণা করে। কার্লোস বলেন, চিঠি, পার্সেল এবং ডাক সংস্থার পুরো স্ট্যাম্প  ভবনে সংগৃহীত ছিল এবং ধ্বংস হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..