× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ইউক্রেন প্রশ্নে জাতিসংঘের শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব ব্রাজিলের প্রেসিডেন্টের

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
lula di silva

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা সেপ্টেম্বরে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকের আগে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করা প্রয়োজন বলে মনে করছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিলভা বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে আলোচনা করা প্রয়োজন। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালনের পাঁচ মাসে কেউ আমাকে এই যুদ্ধ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়নি। আমরা এ যুদ্ধ নিয়ে আলোচনা করতে জুন বা জুলাইয়ে সাধারণ পরিষদের বৈঠক পুন:নির্ধারণ করতে পারি। যা সাধারণত সেপ্টেম্বরে হয়ে থাকে।’

ব্রাজিলের প্রেসিডেন্টের মতে, এ ধরনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে কারো পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি উভয়কেই আমন্ত্রণ জানানো উচিত। সিলভার মতে, জি-৭ বা জি-২০ ফরমেটে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করা অনুচিত। এর পরিবর্তে বিষয়টি নিয়ে অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা করা উচিত।

এরআগে, ব্রাজিলের নেতা বলেছিলেন যে রাশিয়া সারাবিশ্বে দীর্ঘস্থায়ী শান্তির জামিনদার। আগেও তিনি মস্কো ও কিয়েভের মধ্যে সংলাপের একটি সুযোগ তৈরি করতে একটি নতুন আন্তর্জাতিক ফর্মেট গঠন করার প্রস্তাব করেছিলেন এবং রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে সরাসরি আলোচনার ক্ষেত্রে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার জন্য তার প্রস্তুতির কথা জানান।


এ ক্যটাগরির আরো খবর..