× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ বাইডেনের

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
usa korea japan

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ত্রিমুখী আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন।

মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানান।

জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে এসব নেতা স্বল্পসময়ের জন্যে মিলিত হয়েছিলেন। উল্লেখ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে ইতিহাস এক বড়ো বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। কোরীয় উপদ্বীপে ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ঔপনিবেশিক দখলদারিত্বের সময়ে জাপান দেশটির ওপর যৌন দাসত্ব ও জোরপূর্বক শ্রমে বাধ্য করাসহ নানা ধরনের নৃশংসতা চালায়।

এছাড়া ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার আদালত জাপানী সংস্থাগুলোকে জোরপূর্বক শ্রমের শিকার ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়ার পর দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

বর্তমানে প্রতিবেশী দুদেশ সম্পকের্র বরফ গলানোর লক্ষ্যে নানা কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। বাইডেন উভয় নেতার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নেয়া সাহসী পদক্ষেপসমূহের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই তিন নেতা উত্তর কোরিয়ার অবৈধ পরমাণু ও  ক্ষেপণাস্ত্র হুমকির বিষয়ে ‘নতুন সমন্বয়’ নিয়ে আলোচনা করেন। ওই কর্মকর্তা বলেন, বৈঠকের দিনক্ষণ শিগগীরই ঠিক করা হবে। বিস্তারিত আর কিছু তিনি উল্লেখ করেন নি।


এ ক্যটাগরির আরো খবর..