× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
noakhali

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাবিনা ইয়াসমিন (৩০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের রুস্তম মিয়ার বাড়ির ইসমাইল হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  এর আগে, একই দিন সকাল ১০ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুস্তম মিয়ার বাড়িতে থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতের দিকে সাবিনা পরিবারের সদস্যদের অজান্তে স্বামীর বসত ঘরের নিজ শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।  তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..