× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ডেস্ক

গিলের সেঞ্চুরিতে প্রথম দল হিসেবে প্লে অফ ও কোয়ালিফাইয়ার নিশ্চিত গুজরাটের

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
guzrat

শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের প্লে-অফ ও কোয়ালিফাইয়ার নিশ্চিত করলো বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গতরাতে আইপিএলের ৬২তম ম্যাচে গুজরাট ৩৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। ১০১ রান করেন গিল। এ ম্যাচ হেরে যাওয়ায় প্লে-অফে উঠার সুযোগ শেষ হয়ে গেল হায়দারাবাদের।

আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আইপিএলের ইতিহাসে গিলের প্রথম সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট। ৫৮ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন গিল। চলমান আইপিএলে ষষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন গিল।

জবাবে গুজরাটের দুই পেসার মোহাম্মদ সামি ও মোহিত শর্মার বোলিং তোপে ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হায়দারাবাদ। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের ৪৪ বলে ৬৪ রানের সুবাদে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় হায়দারাবাদ। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে তারা। গুজরাটের সামি ২১ রানে ও মোহিত ২৮ রানে ৪টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল।

১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করলো গুজরাট। সেই সাথে টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করে কোয়ালিফাইয়ারের টিকিট পেল হার্দিক পান্ডিয়ার দল। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থাকায় প্লে-অফে খেলার স্বপ্ন নসাৎ হলো হায়দারাবাদের।


এ ক্যটাগরির আরো খবর..