× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ঝড়ের কবলে পরে বাসচাপায় তিন বাইক আরোহী নিহত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
faridpur thunder

ফরিদপুরে ফরিদপুরের মধুখালী উপজেলায় ঝড়ের সময় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন তরুণ হলেন- মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।এরা সবাই বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা।সম্পর্কে তারা পরস্পর বন্ধু।

এলাকাবাসী ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়েছিল। কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু ছিটকে পড়ে যায়। এ সময় মাগুরামুখী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তারা।

তিনি আরও বলেন, নিহত তিনজন পরস্পর বন্ধু। এর মধ্যে হুসাইন সরদার স্নাতক (ডিগ্রি) শ্রেণিতে পড়াশোনা করতেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, মরদেহ তিনটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..