× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আবু নাসের হুসাইন, সালথা

উন্নয়নের একমাত্র দাবীদার আওয়ামী লীগ সরকার -লাবু চৌধুরী

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
labu chowdhury

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়নের একমাত্র দাবীদার আওয়ামী লীগ সরকার। বলেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় ফরিদপুরের সালথা উপজেলা হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে বিএনপি ও জামাতের লোক বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে।আমরা সেই সুযোগ তাদেরকে দিবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা সবাইকে নিয়ে তাদেরকে প্রতিহত করবো। আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকায় বিএনপি-জামাতের একজন লোকও গ্রেপ্তার হয় না। এর কারন কি জানতে চাই।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীকে আর কেউ নির্যাতন করার চেষ্টা করবেন না। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে কেউ হয়রানি করবেন না। আমি সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান, আমি এসব আর বরদাস্ত করবো না। সবাইকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম,  উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা যুবলীগের সভাপতি বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহীন আলমসহ শত শত নেতাকর্মীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..