× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বন্দুক হামলায় ৩ জন নিহত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
new maxico

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি নগরীতে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও আরো বেশ কয়েককজন আহত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন।

আইন প্রয়োগকারী সংস্থা এ কথা জানিয়েছে।

স্থানীয় পুলিশের উপ-প্রধান বারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেন, একাধিক জরুরী কলে সাড়া দেওয়া কর্মকর্তারা ‘একটি বিশৃঙ্খলাপূর্ণ দৃশ্য দেখতে পান যেখানে এক ব্যক্তি বেপরোয়াভাবে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।’

ক্রাম বলেন, চার কর্মকর্তা ওই বন্দুকধারীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে তাকে থামাতে সক্ষম হয়। তিনি বলেন, ‘সন্দেহভাজন এ ব্যক্তি নিহত হলেও এরআগে তার বন্দুক হামলায় তিনজন বেসামরিক লোক নিহত হয়।’

খবরে বলা হয়, রাজ্যের রাজধানী সান্তা ফে থেকে প্রায় ২০০ মাইল (৩২০ কিলোমিটার) দূরে অবস্থিত ফার্মিংটন শহরে এ বন্দুক হামলা ঘটনা ঘটে। শহরটিতে প্রায় ৫০,০০০ লোকের বসবাস।

ক্রাম জানান, সেখানে এ হামলায় নয়জন আহত হয়েছে। এ হামলার ব্যাপারে তদন্ত চলছে। এ হামলায় গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মকর্তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..