× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

সোমালিয়ায় বন্যায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৫ মে, ২০২৩
somalia flood

সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।  একজন আঞ্চলিক কর্মকর্তা বলেন, শাবেলে নদীর তীর উপচে পড়ে রাস্তাগুলো ডুবে গেছে। বেলেডওয়েন শহরের হিরান অঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর প্রবল বেগে বেড়ে যাওয়ায়, বাসিন্দারা তাদের জিনিসপত্র মাথায় করে বন্যা প্লাবিত রাস্তা দিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছে।

হিরান অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওয়েন শহরের প্রায় ২ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়ে পড়েছে। তিনি বলেন, এটি  একটি প্রথমিক পরিসংখ্যান যে কোনো সময় এ সংখ্যা বাড়তে পারে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

শুক্রবার ওই অঞ্চলের  ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে বলেন ,বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। এই বিপর্যয় ও  রেকর্ড খরা লক্ষ লক্ষ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে  ফেলেছে। সমস্যাগ্রস্থ দেশটি কয়েক দশক ধরে ইসলামপন্থী বিদ্রোহের সাথে লড়াই করছে।


এ ক্যটাগরির আরো খবর..