× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ডেস্ক

ইউরোপা লিগ জয় করতে চান ডি মারিয়া

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
de maria

আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করুক বা না করুক, মৌসুম শেষে জুভেন্টাস ছেড়ে যাবার কোন ইচ্ছা তার নেই। যতটুকু সম্ভব সেরা অবস্থান নিয়েই ঘরোয়া মৌসুম শেষ করতে চান তিনি।

 সেভিয়ার বিপক্ষে আসন্ন ইউরোপা লিগের সেমি ফাইনালের প্রথম লেগ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন এই উইঙ্গার বলেন তুরিনের জীবন আশানুরুপ ছিল না। কিন্তু সময় যত গড়িয়েছে ততই আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন।

নিজেকে ফিরে পাবার পুরো কৃতিত্বই জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে দিয়েছেন বিশ্বকাপ জয়ী ওই তারকা। যিনি তাকে ক্রমেই স্কোয়াডে মানিয়ে নিতে সহায়তা করার পাশাপাশি সিরি এ’ লিগের চ্যালেঞ্জ গ্রহনে পারদর্শী করে তুলেছেন।

ডি মারিয়া বলেন,‘ আমি অনেক সেরা কোচের সহায়তা পেয়েছি। তবে আলেগ্রির সঙ্গে আমি বেশ খুশি আছি। তিনি  বিশেষ এক কোচ। তিনি আমাদেরকে অনেক কাজ করতে শিখিয়েছেন তবে ভিন্ন পন্থায়, যেটির সঙ্গে এর আগে আমার পরিচয় ঘটেনি। এখন আমি নিজেকে গড়তে পারছি এবং আশা করছি আমি ভালো অবস্থানে পৌঁছে যাব।

বাস্তবতা হলো শুরুতে আমাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমি ইনজুরিতে পড়েছিলাম এবং নিজের শতভাগ দিতে পারিনি। এতে নিজের যোগ্যতা প্রমান করা কঠিন হয়ে উঠেছিল। এখন আমি এই কোচের সঙ্গে কাজ করতে শুরু করেছি এবং অনেক বেশী আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। এখন আরো জয় পেতে হবে এবং সমর্থকদের জন্য হলেও আমাদেরকে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে হবে।’

আগামী মৌসুমেও আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে চায় কিনা প্রশ্ন করা হলে জবাবে ডি মারিয়া বলেন,‘ দল (আগামী) চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারুক বা না পারুক আমার মনের কোন পরিবর্তন হবে না।’

এখনো জয় করতে না পারা ইউরোপা লিগের ট্রফি জয়ের সম্ভাবনা কতটুকু জানতে চাইলে ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন তারকা বলেন,‘এটি সত্যি যে এরআগে একবার শুধু বেনফিকার হয়ে আমি এই ট্রফির লড়াইয়ে অংশ নিয়েছি।  ট্রফিটি আমি সত্যি মিস করছি। আমি এখন এটি জয়ের দিকেই বেশী মনোযোগী। আমার কাছে সব ট্রফিই গুরুত্বপুর্ন।’


এ ক্যটাগরির আরো খবর..