× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

শান্তিপুর হাটে খাজনা আদায় নাই, রাজস্ব হারাচ্ছে সরকার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
modhukhali haat

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে শান্তিপুর গ্রামে প্রতিদিন বাজার ও রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে। এই হাট পিয়াজের জন্য বিখ্যাত । কৃষি প্রধান গ্রামের ও বিভিন্ন ইউনিয়নের হাট। এই হাটে বিভিন্ন এলাকা থেকে পিয়াজ আসে কোন খাজনা না নেওয়ার কারনে। তাই নতুন এই হাটে কোন ইজারা ও খাজনা নাই। জানা যায় নতুন হাট বলে। তাছাড়া সরকারের ঘরে না যাওয়ার কারনে কোন ইজারা নেওয়া হয় না।

হাট-বাজার কমিটির সাধারন সম্পাদক বাকিদুল বলেন নতুন অবস্থায় নতুন হাট-বাজার শুরু করেছি হাটটি গড়ে তোলার জন্য যার কারনে এখন পর্যন্ত খাজনা নেওয়া হয়নি আর নিলে তেমন হাট হবে না । তাছাড়া আমরা হাট-বাজারের জন্য সিদ্বান্ত নিয়েছি ২০ শতাংশ জমির কাগজ সরকারের ঘরে রেজিষ্টারী করে দেওয়ার জন্য কাগজ -পত্র সহ মধুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিবো ।

হাটে গিয়ে দেখা যায় হাট যদি খাজনা ছাড়া চালু থাকে এবং পিয়াজ হাটে যেভাবে আমদানী ও বিক্রি হয়। তাহলে প্রতিবছর সরকার ৪ লাখ থেকে ৬ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শান্তিপুর বাজারের কয়েক ব্যবসায়ী জানান, হাটটি সরকারী ভাবে হয়ে গেলে আগামীতে সরকারী ভাবে বাজার ও হাটের ইজারা নেওয়া হবে। যার কারনে যত দিন এই শান্তিপুর হাট সরকারের ঘরে না যায় ততদিন পর্যন্ত কামারখালী বাজার হাট-মালিক খাজনার দাবীদার বলে দাবী করেন এবং শান্তিপুর হাট অবৈধ বলে সরকারের নিকট দাবী জানান।

এ প্রসঙ্গে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু বলেন, আমি নির্বাচিত হওয়ার পর এক বার মাসিক সভা হয়েছে। কিন্তু হাট বিষয়ে কোন সভা অনুষ্ঠিত হয়নি। তাই এ বিষয়ে কিছুই জানা নেই।

পরিশেষে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী কে হাট পরিদর্শন করে হাটের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য কামারখালী বাজার হাট -মালিক জসীম মন্ডল জোর দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..